রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

ঐতিহ্যবাহী নৌকা দৌড় প্রতিযোগিতা দিরাই রায়বাঙ্গালী ৫ আগস্ট

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৩ অগাস্ট, ২০২৬
  • সোমবার, ৩ অগাস্ট, ২০২৬

দিরাই প্রতিনিধি || মোঃ হুমায়ুন কবির

 

গ্রামবাংলার শতবর্ষের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে সুনামগঞ্জের দিরাই উপজেলার রায়বাঙ্গালী শাহ পরান (রহ.) বাজারের পশ্চিম পাশে হেরাচাপ্টি নদীতে আগামী ৫ আগস্ট ২০২৬ (বুধবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইছ প্রতিযোগিতা-২০২৬।

 

শাহ পরান বাজারের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে ইতোমধ্যে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সিলেট বিভাগের বিভিন্ন এলাকার নৌকা ও মাঝিরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

 

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি নতুন মোটরসাইকেল, যা প্রদান করবেন লন্ডন প্রবাসী শেখ শাহ জাহান মিয়া। দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ, দাতা স্পেন প্রবাসী শেখ মামুন আহমেদ। তৃতীয় পুরস্কার একটি ফ্রিজ, দাতা বিশিষ্ট ব্যবসায়ী উজ্জল মিয়া (সিলেট)। চতুর্থ পুরস্কার হিসেবে থাকবে একটি ট্রফি, যার দাতা লন্ডন প্রবাসী শেখ মো. ছুনু মিয়া।

 

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট বিভাগ গাছ গলাই ঐক্য পরিষদের নীতিমালা অনুযায়ী প্রতিযোগিতা পরিচালিত হবে।

 

অনুষ্ঠান সফল করতে একটি পূর্ণাঙ্গ কমিটি ও পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি বাউল তছর উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন। পরিচালনা কমিটির সদস্যরা প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করে যাচ্ছেন।

 

আয়োজকরা নৌকা বাইছপ্রেমী দর্শক ও প্রতিযোগী দলগুলোকে যথাসময়ে উপস্থিত থেকে গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী আয়োজনকে সফল করার আহ্বান জানিয়েছেন।

 

যোগাযোগ:

মো. লেবু মিয়া – ০১৭০৬-৯১৮৬৪২

হামিদুল ইসলাম – ০১৭৪৮-০১১৮৮১

সুমন মিয়া – ০১৭১৫-৫২৭৪৩৯

মো. জমিল মিয়া – ০১৭৩৯-৫২৬৬৭০

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews