রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের জনরায় কার্যকর ও গণহত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ

- / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ৫ অগাস্ট, ২০২৬
  • বুধবার, ৫ অগাস্ট, ২০২৬

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের জনরায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। নেতারা বলেছেন, জনগণের রায় ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা উপেক্ষা করে কোনো রাষ্ট্র পরিচালিত হতে পারে না। তাই জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সমাবেশ শেষে জোটের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রধান ডাকঘরের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা সরকারের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। সেই আন্দোলনের ধারাবাহিকতায় প্রণীত জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে গণভোটে জনগণের দেওয়া রায়ের প্রতিফলন রাষ্ট্র পরিচালনায় নিশ্চিত করতে হবে এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে দীর্ঘসূত্রতা গণআকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবে। রাষ্ট্র সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের ভোট ও মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ে গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখতে বাধ্য হবে।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, পৌর আমির হুমায়ূন কবির, সদর থানা আমির ফজলুল হক এবং এবি পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনীসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews