রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

‘ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না’: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ৯ অগাস্ট, ২০২৬

শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কিংবা এমপিওভুক্তির আবেদনপত্রে সুস্পষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে—‘আমাদের প্রতিষ্ঠানে ক্লাসের পড়া ক্লাসেই পড়ানো হয় এবং শিক্ষার্থীদের বাইরে কোনো প্রাইভেট পড়তে হয় না।’ এমন মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন (পুতুল)।

রবিবার (৯ আগস্ট) নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের প্রাইভেট ও কোচিংনির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষকরা যদি শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদের পাঠদান যথাযথভাবে সম্পন্ন করেন, তাহলে শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ ব্যয় করে বাইরে প্রাইভেট বা কোচিং করার প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা প্রাইভেট পড়ার সময়টুকু খেলাধুলায় ব্যয় করতে পারলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং এমপিও প্রাপ্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানের এ ধরনের অঙ্গীকার ও তার বাস্তবায়ন কঠোরভাবে নিশ্চিত করা হবে।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়। লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে এসব গাছের চারা তুলে দেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।

প্রতিমন্ত্রী পুতুল বলেন, বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি বলেন, বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাব অনেক দেশকে পিছিয়ে দিলেও বাংলাদেশ পরিকল্পিত পদক্ষেপ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের অধ্যক্ষ ড. মো. ইসমত হোসেনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় ও চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. হারুন-অর রশিদ (পাপ্পু), গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, লালপুর উপজেলার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews