বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

ত্বকী হত্যার বিচার শুরুর দাবিতে নারায়ণগঞ্জে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ কর্মসূচি

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ৯ অগাস্ট, ২০২৬

​মানিক মিয়া, স্টাফ রিপোর্টার ।

মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের নির্দেশদাতা শামীম ওসমান, ঘাতক আজমেরী ও অয়নসহ সকল আসামিকে দ্রুত বিচারের আওতায় এনে বিচার কাজ শুরুর দাবিতে নারায়ণগঞ্জে মোমবাতি প্রজ্বলন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ​শনিবার (৮ আগস্ট) ২০২৬ সন্ধ্যা ৭.৩০ টার সময় শহরের প্রাণকেন্দ্র চাষাড়া শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ নাগরিকরা অংশ নেন।কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন ত্বকীর পিতা, ত্বকী মঞ্চের আহবায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাফিউর রহমান রাব্বি, শিশু সংগঠক রথীন চক্রবতি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম,নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়,ন্যাপ জেলা সভাপতি এ্যাডভোকেট আওলাদ হোসেন সহ অনেকে।

​কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল – “ত্বকী হত্যার নির্দেশদাতা শামীম ওসমান, ঘাতক আজমেরী ও অয়নসহ সকলকে বিচারের আওতায় এনে দ্রুত বিচার শুরু কর।— নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।”

​সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ সময় পার হয়ে গেলেও ত্বকী হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর এবং নৃশংস ঘটনার সুষ্ঠু ও দৃশ্যমান বিচার সম্পন্ন হয়নি। তৎকালীন প্রভাবশালী মহল ও রাজনৈতিক আশ্রয়ে আসামিরা পার পেয়ে আসছিল।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ত্বকীকে হত্যার পর দীর্ঘ দিন পার হলেও মূল পরিকল্পনাকারী শামীম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানসহ জড়িতদের বিরুদ্ধে কার্যকর আইনি পদক্ষেপ ঝুলিয়ে রাখা হয়েছে।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে ত্বকী হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেফতার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। তা না হলে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

​কর্মসূচির শেষে নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করা হয় এবং নীরবতা পালন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews