রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

নারায়ণগঞ্জে লোডশেডিং, মূল্যবৃদ্ধি ও জ্বালানি খাতের বেসরকারীকরণের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিল

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ৯ অগাস্ট, ২০২৬

মানিক মিয়া, ​স্টাফ রিপোর্টার।

নারায়ণগঞ্জে অব্যাহত লোডশেডিং, বিদ্যুৎ, গ্যাস ও পানির মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।

একই সঙ্গে জ্বালানি সরবরাহ বেসরকারীকরণের তীব্র বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দিয়ে বলে গ্যাস, বিদ্যুৎ, পানি দে, নইলে গদি ছেড়ে দে এভাবে বিভিন্ন স্লোগানে মুখরিত করে।

​আজ (৮ আগস্ট) ২০২৬ শনিবার বিকেল ৫ টার সময় চাষাঢ়া শহীদ মিনারে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। আজকের এই কর্মসূচিটি পরিচালনা করে ‘জাতীয় নাগরিক পার্টি – এনসিপি, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর’।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা এনসিপি আহবায়ক জোবায়ের আলম, মহানগর এনসিপি আহবায়ক শওকত আলী, নারায়ণগঞ্জ জেলা এনসিপি সাধারণ সম্পাদক নীরব রায়হান, মহানগর এনসিপি সাধারণ সম্পাদক জাবেদ আলম। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব তানজিম জুবায়ের, ছাত্র শক্তির আহবায়ক মাহফুজ খান,মহানগর আহবায়ক আমিনুল ইসলাম এবং সদস্য সচিব জহিরুল ইসলাম প্রমূখ।

​বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষ যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে দিশাহারা, ঠিক তখন গ্যাস, বিদ্যুৎ ও পানির লাগামছাড়া দাম সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলছে। অবিলম্বে এসব অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

​উক্ত বিক্ষোভ মিছিলে দলটির জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে চাষাঢ়া শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews