রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

ভূরুঙ্গামারীতে এসএসসিতে শূন্য পাস, ৪ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হয়নি

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ১০ অগাস্ট, ২০২৬
  • সোমবার, ১০ অগাস্ট, ২০২৬

গোলাম মোস্তফা II কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বিদ্যালয়টি থেকে চারজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ড প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। বোর্ডের অধীনে এবার শতভাগ অকৃতকার্য বা শূন্য পাসের বিদ্যালয়ের সংখ্যা ২২টি। এর মধ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার পাথরডুবি ইউনিয়নে অবস্থিত বিদ্যালয়টি থেকে চলতি বছর চারজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, চারজনই অকৃতকার্য হয়েছে। ফলে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।

এ বিষয়ে পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম বলেন, বাল্যবিয়ের কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে পড়ে। নানা প্রতিকূলতার মধ্যেও বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। এবারের ফলাফল বিপর্যয়ের কারণ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ বছর জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ হাজার ৮৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাসের হার ৫৬ দশমিক ৩৪ শতাংশ। জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৭৯ জন।

তিনি আরও জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আরও জোরদার করা গেলে ভবিষ্যতে এ ধরনের ফলাফল এড়ানো সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews