রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ডাকসুর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ১০ অগাস্ট, ২০২৬
  • সোমবার, ১০ অগাস্ট, ২০২৬

মো: তারিফ আহম্মেদ ।। স্টাফ রিপোর্টার

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সভাকক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় কবিতা বিভাগে প্রথম স্থান অর্জন করেন বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আল শাহরিয়ার। দ্বিতীয় হন কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থী ইয়াদুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন শামসুন নাহার হলের শিক্ষার্থী ফারিহা খানম কলি।

অন্যদিকে, সংগীত বিভাগে প্রথম স্থান অর্জন করেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী সাজিন শাহারিয়ার সাদিফ। দ্বিতীয় হন ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থী অর্পিতা দে এবং তৃতীয় স্থান অর্জন করেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী সুস্মিত সাইফ আহমেদ।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য প্রতীক। তাঁর সৃষ্টিকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক সৃজনশীলতা আরও বিস্তৃত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা শুধু একাডেমিক শিক্ষায় নয়, সাহিত্য ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়েও নিজেদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাবে—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও ব্যাপকভাবে অব্যাহত থাকবে।

প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুহাইল মাহদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজসহ ডাকসু ও বিভিন্ন হল সংসদের সম্পাদক, সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews