সরওয়ার কামাল ষ্টাফ রিপোর্টার
বান্দরবান পার্বত্য জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ই আগষ্ট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী, বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পুলিশ সুপার বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের পারস্পরিক নিবিড় সহযোগিতার মাধ্যমে জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা আরও সুদৃঢ় করা সম্ভব।
এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান