রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

সুনামগঞ্জ জেলা উপজেলা দোয়ারা বাজার ৫নং পান্ডার গাও ইউনিয়ন পরিষদ নির্বাচন: মাঠে সরব প্রার্থীরা, আলোচনায় হাজী আরশ আলী

- / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬
  • মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬

ইমন আহমদ ।। সুনামগঞ্জ জেলা

সরকারের ধীরগতির নীতি এবং নির্বাচন আয়োজনের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অনুমেয় হচ্ছে-
চলতি বছরে হয়তো আর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। তবে বছরের শেষদিকে কিংবা আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে পান্ডারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা চোখে পড়ার মতো। গ্রাম থেকে গ্রাম, পাড়া-মহল্লা থেকে বাড়ির উঠান…
সর্বত্র চলছে গণসংযোগ, কুশল বিনিময় ও ভোটারদের সঙ্গে মতবিনিময়। সম্ভাব্য প্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে, তৈরি করছেন নিজেদের গ্রহণযোগ্যতার জায়গা।

শেষ পর্যন্ত চেয়ারম্যানের কাঙ্ক্ষিত চেয়ারে কে বসবেন,
তা এখনই বলা কঠিন। সময়ই বলে দেবে কার পক্ষে জনসমর্থনের পাল্লা কতটা ভারী হয়।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে লন্ডন প্রবাসী হাজী আরশ আলী সাহেবও রয়েছেন আলোচনায়। তিনি দীর্ঘদিন ধরেই অনেকটা নীরবে-নিভৃতে নিজের মতো করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছেন। প্রতিদিনই তার নিরন্তর ছুটে চলা চোখে পড়ে। কখনো পায়ে হেঁটে, কখনো নৌকায়, আবার কখনো রিকশায়…
বিভিন্নভাবে তিনি গণসংযোগ করছেন এবং সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন।

তবে তার তৎপরতা শুধু নির্বাচনী গণসংযোগের মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষের পাশে থাকার ক্ষেত্রেও তার কিছু কর্মকাণ্ড স্থানীয়ভাবে আলোচনায় আসে। মসজিদ-মাদ্রাসা, রাস্তাঘাট এবং অসহায়, দরিদ্র ও আর্তপীড়িত মানুষের পাশে সাধ্যানুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি। অনেক সময় এসব সহায়তা নীরবে-নিভৃতে করে যাচ্ছেন- প্রচারের আলোয় না এসেও।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আঞ্চলিকতা বরাবরই একটি গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি। প্রার্থীর নিজস্ব এলাকা, আত্মীয়তার বলয় এবং স্থানীয় প্রভাব অনেক সময় ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে একজন প্রার্থী যদি সত্যিকার অর্থে সার্বজনীন প্রার্থী হয়ে উঠতে পারেন..
দল-মত, অঞ্চল ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেন –
তাহলে আঞ্চলিকতার ফ্যাক্টর অনেকটাই গুরুত্ব হারায়।

কারণ শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে শুধু একটি নির্দিষ্ট এলাকার সমর্থন নয়, পুরো ইউনিয়নের মানুষের আস্থা ও ভালোবাসাই একজন প্রার্থীকে এগিয়ে নিতে পারে।

রাজনীতিতে মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনের পথ দীর্ঘ। কে কতটা মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছেন, তারই প্রতিফলন দেখা যাবে নির্বাচনের মাঠে।

হাজী আরশ আলী সাহেবের দান-সদকা ও জনকল্যাণমূলক কাজগুলো মহান আল্লাহ কবুল করুন। মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার তাওফিক দান করুন – এই দোয়া করি। 🤲
(হরিপদ নগর নিবাসী হাজী নোয়াব আলী সাহেবের ছোট ভাই লন্ডন প্রবাসী হাজী আরশ আলী)

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews