বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

নারায়ণগঞ্জে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্দেশে এনসিপি ও ছাত্রশক্তির নেতৃবৃন্দ

- / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ১২ অগাস্ট, ২০২৬
  • বুধবার, ১২ অগাস্ট, ২০২৬

মানিক মিয়া।। স্টাফ রিপোর্টার ।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের নির্দেশনায় বন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ও তাদের পাশে দাঁড়াতে এলাকা পরিদর্শন করেছেন এনসিপি (NCP) এবং বাংলাদেশ ছাত্রশক্তির নেতৃবৃন্দ।

আজ বুধবার (১২ আগস্ট) তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আগুনে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব আশিকুর রহমান অভি,সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক হৃদয় ভূইয়া, জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ মহানগরের মূখ্য সংগঠক সিফাত দেওয়ান এবং জাতীয় ছাত্র শক্তি বন্দর থানার আহবায়ক নাইমুর রহমান।

পরিদর্শনকালে উপস্থিত নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর ও আসবাবপত্রের সার্বিক ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তারা ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে বসে কথা বলেন এবং তাদের দুর্ভোগের বিবরণ শোনেন। এসময় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল প্রকার সহায়তার আশ্বাস দেওয়া হয়।

​পরিদর্শনকালে এনসিপি ও বাংলাদেশ ছাত্রশক্তির স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও নারায়ণগঞ্জ মহানগর মিডিয়া সম্পাদক রাফিন হাসান, নারায়ণগঞ্জ জেলা মিডিয়া সম্পাদক তানজিল ভূইয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews