মানিক মিয়া।। স্টাফ রিপোর্টার ।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের নির্দেশনায় বন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ও তাদের পাশে দাঁড়াতে এলাকা পরিদর্শন করেছেন এনসিপি (NCP) এবং বাংলাদেশ ছাত্রশক্তির নেতৃবৃন্দ।
আজ বুধবার (১২ আগস্ট) তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আগুনে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব আশিকুর রহমান অভি,সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক হৃদয় ভূইয়া, জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ মহানগরের মূখ্য সংগঠক সিফাত দেওয়ান এবং জাতীয় ছাত্র শক্তি বন্দর থানার আহবায়ক নাইমুর রহমান।
পরিদর্শনকালে উপস্থিত নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর ও আসবাবপত্রের সার্বিক ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তারা ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে বসে কথা বলেন এবং তাদের দুর্ভোগের বিবরণ শোনেন। এসময় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল প্রকার সহায়তার আশ্বাস দেওয়া হয়।
পরিদর্শনকালে এনসিপি ও বাংলাদেশ ছাত্রশক্তির স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও নারায়ণগঞ্জ মহানগর মিডিয়া সম্পাদক রাফিন হাসান, নারায়ণগঞ্জ জেলা মিডিয়া সম্পাদক তানজিল ভূইয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান