লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নাটোরের লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন একাধিক সংবাদকর্মী।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় তারা ইউএনওর বিরুদ্ধে নিয়োগে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের কয়েকজন ইউএনওর কক্ষে প্রবেশ করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন।
এদিকে বিক্ষোভের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গেলে কর্মরত সাংবাদিকদের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। এ সময় এনটিভি অনলাইনের লালপুর প্রতিনিধি সজিবুল ইসলাম ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি রশিদুল ইসলামকে মারধর করা হয় যানা যাই।
ঘটনার বিষয়ে জানতে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান