রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টার অভিযোগ, স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
  • বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬

মানিক মিয়া, স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত স্বামীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

আহত ব্যক্তির নাম জহিরুল ইসলাম (৩২)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট থানার জমশেদ মোল্লার ছেলে। এ ঘটনায় তার স্ত্রী সবিকুন্নাহার মিম (২৮)-কে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানা এলাকার শাহআলম মিয়ার বাড়ির একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বুধবার রাতে স্ত্রীর অসম্মতি সত্ত্বেও জহিরুল ইসলাম শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় ক্ষুব্ধ হয়ে স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই আব্দুল আল মামুন জানান, ঘটনা জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews