রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

ভোলাবাসীর অনলাইনে খোলা চিঠি: বেপরোয়া বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধে জরুরি হস্তক্ষেপের আবেদন

- / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
  • শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬

তারিখ: ১৪ আগস্ট ২০২৬

বরাবর
মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
বঙ্গভবন, ঢাকা।

ও

মাননীয় সংসদ সদস্য
মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, বীরবিক্রম
ভোলা-৩ আসন
জাতীয় সংসদ ভবন, ঢাকা।

বিষয়: ভোলা জেলায় বেপরোয়া বালু উত্তোলনের কারণে ভয়াবহ নদীভাঙন রোধ ও জনজীবন রক্ষায় জরুরি হস্তক্ষেপের আবেদন।

মহামান্য,

বিনীত সালাম ও শ্রদ্ধা নিবেদন করছি। ভোলা জেলার সাধারণ নাগরিকদের পক্ষে ‘ভোলা জেলার শক্তি’ সংগঠন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছে যে, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’-এর বিধান উপেক্ষা করে ভোলার মেঘনা, তেঁতুলিয়া ও অন্যান্য নদী থেকে বেপরোয়াভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

মহামান্য, গত দুই বছরে ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, বাঘমারা, তেঁতুলিয়া ও তজুমদ্দিনের অসংখ্য বাড়িঘর, ফসলি জমি, মসজিদ ও মাদ্রাসা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে শত শত পরিবার নিঃস্ব ও উদ্বাস্তু হয়ে পড়েছে।

অভিযোগ রয়েছে, প্রভাবশালী ঠিকাদারদের কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারছেন না। এক বছরে ৮৯ লাখ ঘনফুট বালু উত্তোলনের টেন্ডার নিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক ড্রেজার ও বাল্কহেড দিয়ে দিন-রাত বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীরবর্তী এলাকার ভাঙন আরও তীব্র হচ্ছে এবং সাধারণ মানুষ তাদের বসতভিটা হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

মাননীয় রাষ্ট্রপতি ও মাননীয় সংসদ সদস্য, আপনারা ভোলাবাসীর অভিভাবক। ভোলা সদরসহ মেঘনা ও বোরহানউদ্দিন-তেঁতুলিয়া নদীর তীরবর্তী মানুষ বর্তমানে নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী নদীভাঙনপ্রবণ এলাকায় বালু উত্তোলন নিষিদ্ধ থাকলে তা কঠোরভাবে বাস্তবায়ন এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে আপনাদের জরুরি হস্তক্ষেপ একান্ত প্রয়োজন।

অতএব, ভোলার সকল বালুমহালে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন অবিলম্বে বন্ধ করা এবং নদীভাঙনপ্রবণ এলাকাগুলো রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আপনাদের সদয় দৃষ্টি কামনা করছি। আপনাদের কার্যকর উদ্যোগই ভোলার লাখো মানুষের ভিটেমাটি ও জীবন-জীবিকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিবেদক
ভোলার সাধারণ জনগণের পক্ষে
‘ভোলা জেলার শক্তি’ সংগঠন

সংগঠক:
মহিবউল্যাহ খোকন
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

 

 

##

শরিফ হোসেন ।। বোরহানউদ্দিন উপজেলা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews