রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

মন্ত্রী আফরোজা খানম রিতাকে মানিকগঞ্জের সিএ-সিএমএ পেশাজীবীদের সংবর্ধনা

- / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
  • শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬

ফরিদ হোসেন ।।মানিকগঞ্জ জেলা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় সংসদ সদস্য আফরোজা খানম রিতাকে উষ্ণ সংবর্ধনা দিয়েছেন মানিকগঞ্জ জেলার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) পেশাজীবীরা।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলার বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত সিএ ও সিএমএ পেশাজীবীরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী আফরোজা খানম রিতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানান উপস্থিত পেশাজীবীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশাদার হিসাববিদ এবং দেশের সচেতন নাগরিক হিসেবে তাঁরা মনে করেন, আফরোজা খানম রিতার যোগ্য, দক্ষ ও গতিশীল নেতৃত্বে দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে। মানিকগঞ্জের কৃতি সন্তান হিসেবে তিনি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় জেলার সর্বস্তরের মানুষ গর্বিত।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের পর্যটন খাতে অপার সম্ভাবনা রয়েছে। দেশের ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাকৃতিক সৌন্দর্য, নদী-নালা, গ্রামীণ পরিবেশ এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে সঠিকভাবে তুলে ধরতে পারলে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব। পরিকল্পিতভাবে পর্যটন খাতের উন্নয়ন করা গেলে বিপুল কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

তাঁরা আশা প্রকাশ করেন, মন্ত্রী আফরোজা খানম রিতার নেতৃত্বে দেশের বিমান পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমানবন্দরগুলোর সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও ব্যাপকভাবে তুলে ধরতে নতুন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করা হবে।

সংবর্ধনার জবাবে মন্ত্রী আফরোজা খানম রিতা উপস্থিত সিএ ও সিএমএ পেশাজীবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তাঁদের এই ভালোবাসা ও শুভকামনা নতুন দায়িত্ব পালনে তাঁকে আরও অনুপ্রাণিত করবে।

মন্ত্রী বলেন, পর্যটন শুধু একটি দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ নয়; এর সঙ্গে একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও আন্তর্জাতিক ভাবমূর্তিও জড়িত। বাংলাদেশের রয়েছে বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। এসব সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগিয়ে দেশের পর্যটন খাতকে আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের পর্যটনকেন্দ্রগুলোকে আরও আকর্ষণীয় ও নিরাপদ করার পাশাপাশি পর্যটনসেবার মান উন্নত করা হবে। একই সঙ্গে বিমান পরিবহন খাতকে আধুনিক, নিরাপদ, দক্ষ ও জনবান্ধব করতে প্রয়োজনীয় সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলার বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরা উপস্থিত ছিলেন। তাঁরা মন্ত্রী আফরোজা খানম রিতার সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

পেশাজীবীরা বলেন, মানিকগঞ্জের একজন কৃতি সন্তান হিসেবে আফরোজা খানম রিতার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো জেলার জন্যও গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তন আসবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠান শেষে মন্ত্রী আফরোজা খানম রিতা এবং মানিকগঞ্জের সিএ-সিএমএ পেশাজীবীদের মধ্যে স্মারক ক্রেস্ট বিনিময় করা হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews