মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

রাউজান থানা পুলিশের অভিযানে ১৭ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার! গ্রেফতার-১

- / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
  • শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬

সরওয়ার কামাল ।। ষ্টাফ রিপোর্টার

চট্রগ্রাম রাউজান থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ১৩ই আগষ্ট রাউজান থানাধীন ১নং হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর সাকিনস্থ সেবাখোলা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ঘটনার শিকার মোঃ আহম্মদ উল্লাহ ওরফে সাব্বির (২৬) তার কাতার প্রবাসী চাচাতো ভাই মোঃ রাসেলের অ্যাকাউন্ট থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে চাচাতো ভাইয়ের বসতবাড়ি নির্মাণের জন্য ইট ক্রয়ের অগ্রিম টাকা প্রদানের উদ্দেশ্যে মোঃ রোহান (১৮) ও মোঃ আরফাত (২২)-কে সঙ্গে নিয়ে প্রাইভেটকারযোগে হলদিয়া ইউনিয়নের বৃন্দাবন এলাকার একটি ইটভাটার উদ্দেশ্যে রওনা হন।

বিকালে তাদের বহনকারী প্রাইভেটকারটি সেবাখোলা এলাকায় পৌঁছালে ৫-৬ জন দুষ্কৃতিকারী প্রাইভেটকারটির গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন এবং মারধর করে ভুক্তভোগীর কাছ থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সংবাদ প্রাপ্তির পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম তাৎক্ষণিকভাবে রাউজান থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি ছিনতাইকৃত টাকা উদ্ধারের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।

রাউজান থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ জান্নাতুন নাঈম রাজন ও এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আমিন-এর নেতৃত্বে পুলিশের বিশেষ আভিযানিক দল ঘটনাস্থল, সম্ভাব্য পালানোর পথ ও আশপাশের এলাকায় তাৎক্ষণিকভাবে তল্লাশি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করেন।

দ্রুত গোয়েন্দা তৎপরতা, তথ্য-প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং মাঠপর্যায়ের সমন্বিত অভিযানের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে, একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে, রাউজান থানাধীন ১নং হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগরে সিকদার বাড়িতে অভিযান পরিচালনা করে মামলার আসামি মোঃ জয়নাল আবেদীন (৫২)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বসতঘরের খাটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ছিনতাইকৃত নগদ ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অপরাপর আসামিদের দ্রুত গ্রেফতার এবং ছিনতাইকৃত অবশিষ্ট ৬ লাখ টাকা উদ্ধারের লক্ষ্যে রাউজান থানা পুলিশের একাধিক টিমের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews