রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

গ্রেনেড বাবুর বিরুদ্ধে বহিষ্কারের রুল: নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্য

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬

আল মিজান ইসলাম।। নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে বাজারের সরকারি খাস জমি দখল, ক্ষমতার অপব্যবহার এবং ইউনিয়ন পরিষদের সরকারি অর্থ ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগে আলোচিত চেয়ারম্যান ‘গ্রেনেড বাবু’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে জেলা প্রশাসন। তদন্ত শেষে অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ওই চেয়ারম্যানের কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। নোটিশে স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে কেন তাকে চেয়ারম্যানের পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের জারি করা নোটিশে আগামী **১০ কার্যদিবসের মধ্যে** নীলফামারী জেলা প্রশাসকের মাধ্যমে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগভাবে বহিষ্কারের আদেশ জারি হতে পারে।

এদিকে, মন্ত্রণালয়ের এমন পদক্ষেপের খবর ছড়িয়ে পড়ার পর কিশোরগঞ্জের স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews