রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

নাটোরের লালপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬

শাকিব আহম্মেদ ।। লালপুর উপজেলা (নাটোর)

নাটোরের লালপুরে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) তিন কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুজন ও যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—লালপুর উপজেলা ছাত্রদলের কর্মী মো. জাহিদ হোসেন, মো. শফিকুল ইসলাম (শফিক) ও মো. মামুন আলী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে এনটিভি অনলাইনের প্রতিনিধি সাজিবুল হৃদয় এবং দৈনিক মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি মো. রাশিদুল ইসলাম লাঞ্ছিত হন।

ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাহিদ হোসেন, শফিকুল ইসলাম ও মামুন আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড ছাত্রদল কখনোই মেনে নেবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে সব নেতাকর্মীকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews