রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬

সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার |

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা এলাকায় পরিবেশ বিনষ্ট ও বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে পরিচালিত যৌথ অভিযানে ইটভাটাগুলোকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র পাহাড় কেটে ইটভাটায় মাটি সরবরাহ করে আসছিল। এতে স্থানীয় প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর শনিবার সেখানে অভিযান পরিচালনা করে পাঁচটি ইটভাটাকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কাটা ও ইটভাটার কার্যক্রম পরিচালনার কারণে এলাকার কৃষিজমি, পাহাড়ি ভূমি ও সাধারণ মানুষের জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। প্রশাসনের এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে তারা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন জানান, উপজেলার প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এ ধরনের আইনগত অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews