রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

পাকুন্দিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান: জনগণের আস্থাই সরকারের এগিয়ে চলার প্রধান শক্তি

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬

কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি।। বাছির ইসলাম

দেশের উন্নয়ন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে জনগণের অটুট আস্থাই সরকারের এগিয়ে চলার প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রবিবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যক্ষ রায় ও সমর্থনের মাধ্যমেই বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দেশের স্বার্থ ও জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জনগণের আস্থার প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, জনগণ যে আস্থা সরকারের ওপর রেখেছে, তা সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। দলটি যতদিন টিকে থাকবে, দেশের ও জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করা হবে না।

এর আগে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয় নেতাকর্মী, সর্বস্তরের হাজার হাজার সাধারণ মানুষ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে জনসভাস্থল মুখর হয়ে ওঠে। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

সমাবেশে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যেকোনো অস্থিতিশীল বা সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হন খেটে খাওয়া সাধারণ মানুষ।

তিনি আরও উল্লেখ করেন, বিশৃঙ্খলার কারণে মানুষের ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। অন্যদিকে, এর সুযোগ নেয় একটি কুচক্রী মহল। তাই দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews