রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

লালপুরে সড়কের ধারে ঘুঘুডাঙ্গার আদলে গড়ে উঠবে পর্যটনকেন্দ্র

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬

শাকিব আহম্মেদ ।।লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

‘সড়কের দুই পাশে সারি সারি তালগাছ, সঙ্গে থাকবে নিমগাছের সবুজ ছায়া। সময়ের সঙ্গে গাছগুলো বড় হয়ে উঠলে বদলে যাবে পুরো এলাকার দৃশ্যপট’—এমন স্বপ্ন দেখছে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ। নওগাঁর ঘুঘুডাঙ্গার আদলে এলাকায় একটি নান্দনিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার গোপালপুর স্টেডিয়াম থেকে ভাটপাড়া-কাজিপাড়াগামী সড়কের পাশে ৩০০টি তালগাছ ও ১০০টি নিমগাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের (বিবিজি) বিশেষ বরাদ্দের আওতায় এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের নির্দেশনায় পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, ‘শুধু গাছ লাগিয়েই আমাদের কর্মসূচি শেষ হবে না। রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হবে। আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হলে সড়কের দুই পাশকে সবুজ ও নান্দনিক করে তোলার পাশাপাশি ভবিষ্যতে এখানে মানুষের বিনোদনের ব্যবস্থাও করা হবে।’

তিনি আরও বলেন, ‘নওগাঁর ঘুঘুডাঙ্গার মতো সুন্দর একটি পরিবেশ তৈরি করতে চাই। এখন আমরা গাছ লাগাচ্ছি। গাছগুলো বড় হলে জায়গাটির সৌন্দর্য অনেক বেড়ে যাবে। পর্যায়ক্রমে এটিকে একটি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।’

বৃক্ষরোপণ কর্মসূচিতে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাফিজুল ইসলাম, ইউপি সদস্য রজব আলী, মহিলা সদস্য লতিফা বেগমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews