রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

হাইমচরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি।।

আজ১৬ আগস্ট ২০২৬ রবিবার দুপুর ২ ঘটিকার সময়

চাঁদপুরের হাইমচরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে উপজেলা হল রুমে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, হাইমচর, চাঁদপুর-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মাজহারুল হুদা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মানসুর আহমেদ।

সভায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমের সার্বিক অগ্রগতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ২য় প্রান্তিক পরীক্ষা, শিক্ষকদের আগমন ও প্রস্থান নিশ্চিতকরণ এবং FLN (Foundational Literacy and Numeracy) কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সুযোগ্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মাজহারুল হুদা বলেন, শিক্ষার্থীদের শিখনঘাটতি পূরণ এবং মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতা অর্জনে FLN কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষকদের সময়মতো আগমন ও প্রস্থান এবং দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, আসন্ন ২য় প্রান্তিক পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে। পরীক্ষার পরিবেশ যেন শিক্ষার্থীবান্ধব হয় এবং মূল্যায়ন কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হয়, সেদিকেও সবাইকে আন্তরিকভাবে নজর দিতে হবে।

বিশেষ অতিথি সুযোগ্য সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মানসুর আহমেদ বলেন, বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রধান শিক্ষকদের নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মৌলিক শিখন নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মধ্যে সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। আলোচনার মাধ্যমে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, ২য় প্রান্তিক পরীক্ষা এবং FLN কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews