রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে সামাজিক অবক্ষয় রোধে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬

সরওয়ার কামাল
স্টাফ রিপোর্টার | ১৬ আগস্ট:

মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে ছাত্র সমাজের ভূমিকা নিয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাসান মাহমুদের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক, এনডিইউ, পিএসসি, এমবিএ, পিএইচডি (অব.); উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী; ট্রাস্ট সদস্য ডা. অং চালু; ফাউন্ডেশন মেম্বার এম. আবদুর রহিম; রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খান; ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

প্রধান আলোচকের বক্তব্যে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সন্তান ও শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগের দূরত্ব বৃদ্ধি পাওয়াও বিভিন্ন সামাজিক অপরাধ ও অবক্ষয়ের অন্যতম কারণ। মা-বাবার সঙ্গে সন্তান এবং শিক্ষক-শিক্ষিকার সঙ্গে শিক্ষার্থীদের আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, এসব সামাজিক সমস্যা সমাধানে পুলিশ একা কাজ করে সফল হতে পারবে না। পরিবার, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের ক্ষতিকর দিক তুলে ধরে পুলিশ সুপার শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার পরামর্শ দেন। তিনি অপরাধের নেতিবাচক প্রভাব ও আইনি শাস্তির বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করেন।

নারীদের নিজস্ব পরিচয় ও আত্মনির্ভরশীলতা তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে নারীর পরিচয় শুধু ‘হাউজওয়াইফ’-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষা, দক্ষতা ও পেশাগত সক্ষমতার মাধ্যমে প্রত্যেক নারীকে নিজস্ব পরিচয় গড়ে তুলতে হবে।

এ সময় তিনি বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বক্তারা বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সেমিনার শেষে প্রধান আলোচক বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews