রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

ডোমারে কিশোর মোঃ রেজোয়ান ইসলাম নিখোঁজ, সন্ধান চায় পরিবার

- / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
  • মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন থেকে মোঃ রেজোয়ান ইসলাম (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে কিশোরটির সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।

নিখোঁজ কিশোরের নাম মোঃ রেজোয়ান ইসলাম (Md Rejoyan Islam)। তার পিতার নাম মোঃ নূর নবী (Md Nur Nabi) এবং মাতার নাম বুলী বেগম (Buli Begum)। তার জন্ম তারিখ ১৬ জুন ২০১১।

তার স্থায়ী ঠিকানা নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামির বাড়ী গ্রামের ৬ নম্বর ওয়ার্ড, পোস্ট অফিস—সোনারায়-৫৩৪০।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজের সময় রেজোয়ান ইসলামের পরনে ছিল হালকা গোলাপি/বাদামি রঙের পাঞ্জাবি, মাথায় কালো টুপি এবং পিঠে একটি ব্যাগ ছিল।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

কোনো সহৃদয় ব্যক্তি কিশোর মোঃ রেজোয়ান ইসলামকে কোথাও দেখে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত নিকটস্থ থানায় অথবা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা: ডুগডুগি বাজার
পরিবারের মোবাইল নম্বর: 0 1760-315721

কিশোরটির সন্ধান পেলে দ্রুত পরিবারের কাছে খবর দেওয়ার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews