বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে দিরাইয়ে অভিযোগ

- / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
  • মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: হুমায়ুন কবির

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারিতে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

অভিযোগকারীদের দাবি, শুমারি কার্যক্রমে নিরপেক্ষতার পরিবর্তে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে লোক নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তার বিরুদ্ধে অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগও করা হয়েছে।

অভিযোগকারীরা বলেন, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে কোনো ধরনের দলীয় প্রভাব থাকা উচিত নয়। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের নিয়োগ বাতিল এবং নিরপেক্ষ ও যোগ্য লোক নিয়োগের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সদস্য সচিব তানভীর আহমেদ ও সাবেক কলেজ ছাত্রদল আহ্বায়ক সালমান আহমেদ।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews