লালমনিরহাট জেলা প্রতিনিধি
আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক। এ সময় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মিঠুন সরকার মিঠু।
অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ ও সদস্যবৃন্দ এবং জেলার ৫টি উপজেলা ও ১টি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের ৪৬ বছরের গৌরব, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, ৪৬ বছরের পথচলায় ত্যাগ ও সংগ্রামের ধারাবাহিকতা বজায় রেখে দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আগামী দিনেও এগিয়ে যাবে।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক বাংলাদেশ বিনির্মাণে এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দল সদা সর্বদা প্রস্তুত রয়েছে—এমন প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
ঐক্য, সংগ্রাম ও গণতন্ত্রের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান