রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

সাটুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ছানা ও ভেজাল ঘি উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা

- / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬
  • বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: মো. ফরিদ হোসেন

মানিকগঞ্জের সাটুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দুধের ছানা তৈরি ও ভেজাল ঘি উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের উত্তর শিমুলিয়া গ্রামের গোপাল ঘোষের ছানা তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযানে নেতৃত্ব দেন।

অভিযান সূত্রে জানা যায়, প্রায় ৭-৮ বছর ধরে গোপাল ঘোষ দরগ্রামসহ আশপাশের বিভিন্ন হাট-বাজার থেকে দুধ সংগ্রহ করে নিজ বাড়িতে ছানা তৈরি করে আসছিলেন। পরে এসব ছানা ঢাকার বিভিন্ন মিষ্টির দোকানে সরবরাহ করা হতো।

অভিযানের সময় কারখানায় গিয়ে দেখা যায়, নোংরা পানিতে দুধ প্রক্রিয়াজাত করে ছানা তৈরি করা হচ্ছে। ছানা ও দুধ ঠান্ডা করার জন্য ব্যবহৃত পানিও ছিল অত্যন্ত অপরিষ্কার। কারখানার পাশেই ছিল টয়লেট ও গোয়ালঘর। একই সঙ্গে সেখানে ভেজাল ঘি তৈরির অভিযোগেরও প্রমাণ পাওয়া যায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে ছানা উৎপাদনের পাশাপাশি ভেজাল ঘি তৈরি করে ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় সরবরাহের বিষয়টি পাওয়া গেছে। অভিযানের সময় অনিয়মের প্রমাণ পাওয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ছানা নষ্ট করা হয় এবং কারখানাটি সিলগালা করা হয়। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কারখানার পরিবেশ স্বাস্থ্যসম্মত না করা পর্যন্ত সেখানে ছানা ও ঘি উৎপাদন বন্ধ থাকবে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, এর আগেও ২০২১ সালে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কারখানাটির অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। সে সময় গোপাল ঘোষকে সতর্ক করার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে সতর্ক করার পরও একই ধরনের অনিয়ম চালিয়ে যাওয়ার অভিযোগে এবার ফের অভিযান পরিচালনা করা হলো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews