বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মিজ মাম্যাচিংসহ ১৫ সদস্যের নতুন পরিষদ

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬

সাদ্দাম হোসেন ।। বান্দরবান জেলা

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন পরিষদের চেয়ারম্যান ও ১৪ সদস্যের নাম ঘোষণা করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোজ্জাল চন্দ্র পাল। প্রজ্ঞাপনে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং পরবর্তী সংশোধনীর বিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন পরিষদটি পুনর্গঠন করা হয়েছে।

নতুন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজ মাম্যাচিং। তাঁর সঙ্গে বিভিন্ন জাতিগোষ্ঠী, উপজেলা ও এলাকার প্রতিনিধিত্বকারী ১৪ জনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। ফলে চেয়ারম্যানসহ পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে।

পুনর্গঠিত পরিষদের চেয়ারম্যান

মিজ মাম্যাচিং — চেয়ারম্যান
ঠিকানা: পুরাতন রাজবাড়ি রোড, বান্দরবান সদর, বান্দরবান।

১৪ সদস্য হলেন

১. চনুমং
২. মং কানু মারমা
৩. লুসাই মং
৪. মাওসেতুং তংচংগ্যা
৫. দনওয়াই ম্রো
৬. আগস্টিন ত্রিপুরা
৭. অংজাই উইচাক
৮. রিয়াল দাও বম
৯. আলহাজ্ব আবদুল মাবুদ
১০. মোঃ মশিউর রহমান
১১. মোহাম্মদ জসিম উদ্দীন
১২. ক্যাউপু খিয়াং
১৩. মিজ উম্যাসিং মার্মা
১৪. কাজী নিরুতাজ বেগম

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ৭ নভেম্বর ২০২৪ তারিখে গঠিত পূর্বের অন্তর্বর্তীকালীন পরিষদ এতদ্বারা বাতিল করা হয়েছে।

নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন ও সংশ্লিষ্ট বিধান অনুযায়ী পরিষদের ওপর অর্পিত দায়িত্ব ও কার্যক্রম পরিচালনা করবে। সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে নতুন পরিষদ ঘিরে জেলার বিভিন্ন মহলে প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বান্দরবানের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

বিশেষ করে জেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের প্রয়োজন ও দাবিকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা, পরিষদের সেবাকে আরও জনবান্ধব করা এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় ও সম্প্রীতি বজায় রাখতে নতুন পরিষদ কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যানসহ ১৫ সদস্যের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদই এখন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পালন করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews