রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬

শাকিব আহম্মেদ ।। লালপুর উপজেলা (নাটোর)

নাটোরের লালপুরে সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত ওয়ালিউল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়ালিউল ইসলাম লালপুর উপজেলার কাজীপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে লক্ষীপুর বাজার এলাকায় সড়ক পার হচ্ছিলেন ওয়ালিউল ইসলাম। এ সময় লালপুর থেকে ঈশ্বরদীগামী একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা ৬টা ১ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ওয়ালিউল ইসলামকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানা পুলিশ জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হয়েছে। বিষয়টি রাজশাহী নগরের রাজপাড়া থানাকেও অবহিত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews