সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

অরবিন্দ ফেব্রিক্স এন্ড গ্রুপের বার্ষিক আয়ের ১০ শতাংশ সামাজিক উন্নয়নে ব্যয়ের ঘোষণা

- / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
  • শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অরবিন্দ গ্রুপের চেয়ারম্যান মো. মাসুম বিল্লাহ

মোহাম্মদ মামুন খান, হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নম্বর আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও অরবিন্দ ফেব্রিক্স এন্ড গ্রুপের চেয়ারম্যান মো. মাসুম বিল্লাহ আমির খান স্থানীয় ঈদগাহ জামে মসজিদে নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

শুক্রবার (২১ আগস্ট) এ কর্মসূচিতে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে মো. মাসুম বিল্লাহ বলেন, এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যাশা নিয়েই তিনি সবার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রচারণা চালাচ্ছেন। আগামী দিনে এলাকার উন্নয়ন, মানুষের কল্যাণ ও সামাজিক কর্মকাণ্ডে কাজ করার সুযোগ পেলে তিনি মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, “আপনারা যদি আমাকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমার সহযোগিতার হাত অব্যাহত থাকবে।”

এ সময় তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বার্ষিক লাভের ১০ শতাংশ ৩ নম্বর আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণ এবং অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করার প্রত্যয় ব্যক্ত করেন।

ঈদগাহ জামে মসজিদের সাধারণ সম্পাদক মাওলানা মো. কামাল হোসেন খান মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। তিনি মসজিদের অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও অরবিন্দ ফেব্রিক্স এন্ড গ্রুপের চেয়ারম্যান মো. মাসুম বিল্লাহর সহযোগিতা কামনা করেন।

পরে মো. মাসুম বিল্লাহ আমির খান ঈদগাহ জামে মসজিদের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার বিষয়ে উপস্থিত মুসল্লিদের সামনে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews