রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

দিরাইয়ে ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার

- / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
  • শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬

হুমায়ুন কবির, দিরাই উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে বিজিবির পোশাক পরে আবাসিক হোটেলে অবস্থান করে মালামাল চুরির অভিযোগে সাইফুর রহমান রুনেল (৩৯) নামে এক ভুয়া বিজিবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রুনেল সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌরসভার জাকারিয়া আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন রুনেল। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিজিবির লোগোযুক্ত পোশাক ও ট্রাভেল ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হওয়ার সময় ম্যানেজারের সন্দেহ হয়।

পরে কক্ষটি পরীক্ষা করে দেখা যায়, সেখানে থাকা ২৪ ইঞ্চি এলইডি টিভি, বাথরুমের লুকিং গ্লাস, মিরর, বেসিনের শেলফ ও তোয়ালে নেই।

পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষ জাউয়াবাজার এলাকায় রুনেলকে আটক করে দিরাই থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে চুরির মালামাল উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিজিবির ভুয়া পরিচয় ব্যবহার করে চুরির বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, আসামি বিজিবির ভুয়া পরিচয়ে হোটেলে উঠে চুরির ঘটনা ঘটিয়েছেন। খবর পেয়ে পুলিশ চোরাই মালামাল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার (২১ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews