মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা ধামইরহাটে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক: সামাজিক উদ্যোগকে আরও এগিয়ে নিতে প্রয়োজন পারস্পরিক সহযোগিতা

- / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
  • শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬

আল আমিন সুমন আহমদ সিলেট প্রতিনিধি

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের পাশে দাঁড়িয়ে প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘ যে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে, তা প্রশংসনীয়। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সংগঠনটি আগামী দিনে আরও বিস্তৃত পরিসরে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে আমি আশাবাদী।

 

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের ২০২৬–২০২৮ কার্যকালের সদ্য নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

 

তিনি বলেন, এলাকার মানুষের কল্যাণে প্রত্যাশা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ ধরনের সামাজিক উদ্যোগকে আরও এগিয়ে নিতে প্রয়োজন পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়।

 

তিনি প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের স্থায়ী কার্যালয়ের দ্বিতীয় তলার নির্মাণকাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে কানিশাইল ও তপোবনের মধ্যে মালনীছড়ার ওপর একটি কালভার্ট নির্মাণেরও আশ্বাস দেন।

 

সিসিক প্রশাসক আরও বলেন, মানুষের দৈনন্দিন চলাচল সহজ করা এবং এলাকার অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সামাজিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করা হবে।

 

জেলা সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আব্দুর রফিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

 

প্রত্যাশার আহ্বায়ক ও কানিশাইল পঞ্চায়েত কমিটির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফ আলী মাসুম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আব্দুল হাকিম, নিয়ামত এলাহী ও সেলিম আহমদ মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রত্যাশার সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

অভিষেক অনুষ্ঠানে সদ্য নির্বাচিত প্রত্যাশার সভাপতি সেলিম আহমদ মাহমুদ, সহসভাপতি নাজমুল হাসেন মজনু, সাধারণ সম্পাদক তৌফিকুল আলম জুবায়ের, সহসাধারণ সম্পাদক মকসুদুল করিম ইমন, সাংগঠনিক সম্পাদক মাহফুজ সালাউদ্দিন সজীব, অর্থ সম্পাদক আবদুল মুতালিব সুজন, কুতুব উদ্দিনসহ প্রত্যাশার অন্যান্য সদস্য এবং কানিশাইল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews