মাহাবুবুল ইসলাম,মাদারীপুর জেলা সদর প্রতিনিধি:
মাদারীপুরে শিশু, কিশোরী ও নারী উন্নয়ন, অধিকার, নিরাপত্তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সভা ও পল্লীগীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ২০২৬-২৭ অর্থবছরের কর্মসূচির আওতায় মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন।
মোস্তফাপুর বড় ব্রিজ এলাকা, পেয়ারপুর মুন্সিবাড়ি ও বেপারীবাড়িতে আয়োজিত এসব কর্মসূচিতে শিশু, কিশোরী, কিশোর ও নারীদের উন্নয়ন, অধিকার, নিরাপত্তা এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে পল্লীগীতির মাধ্যমে সাধারণ মানুষের কাছে শিশু ও নারী উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং সচেতনতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়। সহজ ও লোকজ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এসব বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।
মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে এলাকার নারী-পুরুষ, কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান