রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

সিলেটের বিশ্বনাথে ‘সিডস অব সাদাকাহ’র উদ্যোগে তিন অসহায় পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর

- / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
  • শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬

সালেহ আহমদ।। উপজেলা প্রতিনিধি, বিশ্বনাথ

সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান ‘সিডস অব সাদাকাহ’র গৃহনির্মাণ (শেল্টার) প্রকল্পের আওতায় সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে তিনটি অসহায় ও গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।

গত ১৯ আগস্ট ২০২৬, বুধবার উপজেলার লামাকাজী ইউনিয়নের পাঠানের গাঁও ও মান্দারবাজ গ্রামে মোনাজাত ও ফিতা কাটার মাধ্যমে প্রকল্পের আওতাধীন ৫০৩, ৫০৫ ও ৪৮৩ নম্বর ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে উপকারভোগী পরিবারগুলোর হাতে নতুন ঘরের চাবি তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও জালালাবাদ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান। বক্তব্যে তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ শুধু মাথা গোঁজার ঠাঁই তৈরি করে না, বরং একজন মানুষের জীবনে নিরাপত্তা, স্বস্তি ও সম্মানের নতুন সুযোগ সৃষ্টি করে। সমাজের সামর্থ্যবান মানুষদের এমন মানবিক কাজে আরও বেশি এগিয়ে আসা উচিত।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আলী এবং সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মঈন উদ্দিন।

 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জুয়েল আহমেদ, আব্দুল খালিক, মোক্তার হোসাইন, মোজাহিদ আলী, আতাউল মুগনি, হাসান আলী এবং সিডস অব সাদাকাহ’র প্রকল্প সুপারভাইজার হাবিবুর রহমান আবিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে আয়োজক ও অতিথিরা রাসূলুল্লাহ ﷺ-এর বাণী স্মরণ করিয়ে দিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পরে মোনাজাতের মাধ্যমে ‘সিডস অব সাদাকাহ’র মানবিক উদ্যোগের সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews