মো. তারিফ আহম্মেদ. স্টাফ রিপোর্টার
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সচেতনতামূলক র্যালি করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হেডকোয়ার্টার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনসিসি হেডকোয়ার্টারের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। র্যালিতে অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভূঁইয়া, প্লাটুন কমান্ডার, ৫১ বিএনসিসি ফ্লোটিলা, ঢাকা ও প্রফেসর আন্ডার অফিসার, বিএনসিসি নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টসহ বিএনসিসি সেনা শাখার সামরিক প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনসিসি ক্যাডেটরা স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশ নেন। র্যালির মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির বার্তা দেওয়া হয়। আয়োজকরা জানান, নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হলে মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান