সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

বোরহানউদ্দিনে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত ৫; গুরুতর আহত যুবলীগ নেতা ঢাকায় রেফার

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
  • শনিবার, ২২ অগাস্ট, ২০২৬

মোঃ শরিফ হোসেন, বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা শিপন হাওলাদার ও পৌর যুবলীগের সভাপতি মিরাজ কমিশনারের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে শিপন হাওলাদার ও মিরাজ কমিশনারসহ কয়েকজন আহত হন।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত বিএনপির নেতাকর্মীদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে যুবলীগ নেতা মিরাজ পাটোয়ারীর মাথায় গুরুতর আঘাত লাগে। তার মাথার জখম মারাত্মক হওয়ায় প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে মিরাজ কমিশনারের ভাতিজা সুমন পাটোয়ারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। হাসপাতাল সূত্র আরও জানায়, যুবলীগ নেতা মিরাজ কমিশনারকে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তবে সংঘর্ষের সঠিক কারণ ও আহতের সংখ্যা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews