রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
  • শনিবার, ২২ অগাস্ট, ২০২৬

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ। ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

 

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

 

এ সময় বিএনপির উপজেলা সহসভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে তিন শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীরা এসব গাছ নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে বৃক্ষরোপণের বার্তা ছড়িয়ে দেওয়াই ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews