সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

লালপুরে বিষপানে তরুণীর মৃত্যু, স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে আত্মহত্যার অভিযোগ

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
  • শনিবার, ২২ অগাস্ট, ২০২৬

শাকিব আহম্মেদ ।। লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে বিষপানে জান্নাতী খাতুন রুনা (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত জান্নাতী খাতুন রুনা লালপুর উপজেলার মহারাজপুর গ্রামের সম্রাট হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের একপর্যায়ে রুনা বিষপান করেন। বিষয়টি জানতে পেরে তার স্বামী ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews