রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

এক দফা দাবিতে মাদারীপুরে ওজোপাডিকোর লাইন সাহায্যকারীদের কর্মবিরতি

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬

মাহবুবুল ইসলাম | মাদারীপুর জেলা সদর

এক দফা দাবি বাস্তবায়নের দাবিতে মাদারীপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) বিক্রয় ও বিতরণ বিভাগের লাইন সাহায্যকারীরা কর্মবিরতি পালন করেছেন।

রোববার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদারীপুরসহ ২১টি জেলার বিক্রয় ও বিতরণ বিভাগের লাইন সাহায্যকারীরা এ কর্মবিরতি পালন করেন।

কর্মবিরতির কারণে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের নিয়মিত কার্যক্রমে সাময়িক প্রভাব পড়ে। এক দফা দাবি বাস্তবায়নের জন্য কর্মীরা ঐক্যবদ্ধভাবে এ কর্মসূচি পালন করেন বলে সংশ্লিষ্টরা জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া লাইন সাহায্যকারীরা তাদের এক দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি দেওয়া হতে পারে বলেও কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা জানান।

মাদারীপুরে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ কর্মবিরতিতে বিক্রয় ও বিতরণ বিভাগের লাইন সাহায্যকারীরা অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews