বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

বাংলাদেশ মুসাফির কাফেলার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি ।।

বাংলাদেশ মুসাফির কাফেলার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট ২০২৬ সোমবার বাদ যোহর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসাফির কাফেলার প্রতিষ্ঠাতা আমীর ও রূহানীনগরের প্রতিষ্ঠাতা মুফতী মোঃ আব্দুর রহমান কারীমী (পীর সাহেব)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ মুসাফির কাফেলা একটি অরাজনৈতিক সংগঠন। ইসলামিক আদর্শ ও ত্বরিকার পথে মানুষকে পরিচালিত করাই এ সংগঠনের মূল লক্ষ্য।

সংগঠনের কার্যক্রমের মধ্যে রয়েছে—চিশতিয়া ছাবেরিয়া ত্বরিকার পাঁচটি আমল পালন, দৈনিক সকাল-বিকেল ত্বরিকার ছবক আদায়, আল্লাহওয়ালাগণের লিখিত কিতাব পাঠ, সাপ্তাহিক তা’লীম ও হালকায়ে জিকিরে অংশগ্রহণ, মাসিক ইজতেমা ও শবগজারীতে উপস্থিতি এবং রূহানীনগরের অগ্রহায়ণ ও ফাল্গুনের মাহফিলে অংশগ্রহণ।

এছাড়া সংগঠনের তিন ছবক হলো—নিয়তে খুলুছ, তারবিয়াতে খুলুছ ও হিম্মতে খুলুছ। তিন শর্তের মধ্যে রয়েছে—দ্বীন প্রতিষ্ঠার নিয়তে দৈনিক কাজায়ে হাজতের দুই রাকাত নফল নামাজ আদায়, মাসে এক দিনের আয়/ব্যয় আল্লাহর রাস্তায় দান এবং প্রতি মাসে কমপক্ষে চারজনকে দাওয়াত দিয়ে ত্বরিকায় সম্পৃক্ত করা।

ত্বরিকার ছবকের ২১ ক্লাস অনুসরণে ১৭ আগস্ট ২০২১ সালে বাংলাদেশ মুসাফির কাফেলা প্রতিষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ১৭ আগস্ট ২০২৬ সালে সংগঠনটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষে সংগঠনের উপদেষ্টা ও শুরা সদস্যদের পরামর্শক্রমে হযরত কারী মৌলভী মোঃ ফজলুল করীম সাহেব ২০২৬-২০২৭ সনের দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির আমীর হিসেবে মাওলানা মুফতী মোঃ আব্দুর রহমান কারীমী, নায়েবে আমীর হিসেবে মাওলানা মোঃ হামিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মোঃ সামছুল ইসলামের নাম ঘোষণা করেন।

এ সময় জানানো হয়, সংগঠনের ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews