স্টাফ রিপোর্টার।লালমনিরহাট |
লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার প্রায় এক ঘণ্টার পর কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক স্থগিত ঘোষণার প্রতিবাদে ওই স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে আদিতমারী উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থগিত হওয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্থগিত হওয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মমিনুর রহমান মমিন বলেন, গত ২০ আগস্ট লালমনিরহাট জেলা ছাত্রদল ২১ সদস্যবিশিষ্ট আদিতমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান স্বাক্ষরিত কমিটি ঘোষণার প্রায় এক থেকে দেড় ঘণ্টা পর কেন্দ্রীয় ছাত্রদল সেটি স্থগিত ঘোষণা করে।
মমিনুর রহমান বলেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত স্বার্থ, মতপার্থক্য কিংবা বিভ্রান্তিকর তথ্যের কারণে তৃণমূলের একটি সাংগঠনিক সিদ্ধান্ত অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত থাকা উচিত নয়। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে স্থগিতাদেশ প্রত্যাহার এবং সংগঠনকে গতিশীল করার দাবি জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমিনুর রহমান আরও বলেন, ২০২০ সালের পর গত ছয় বছরে দুইবার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা ও মেয়াদ পূর্ণ হলেও আদিতমারী উপজেলা ছাত্রদল এখনো একটি নিয়মিত কমিটি পায়নি।
সংবাদ সম্মেলনে স্থগিত হওয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ইফফাত আল মুজাহিদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান