মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা ধামইরহাটে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: শহীদুল্লাহ হলে তারিফ-জামশেদের নেতৃত্বে চারা রোপণ

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬

মো: তারিফ আহম্মেদ। স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় হল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রদলের তরুণ নেতৃত্ব তারিফ ও জামশেদ। কর্মসূচিতে হলের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর মাধ্যমে শহীদুল্লাহ হলের পরিবেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতা সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির আওতায় হল প্রাঙ্গণের বিভিন্ন স্থানে নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে মাল্টা, জলপাই, জাম, কাঁঠাল, নিম, বহেরা, হরিতকি, বকুল, বাদামলাটি, কদম ও গামারি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া তারিফ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবুজ-শ্যামল পরিবেশবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে কাজ করে যাবে।”

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসকে পরিবেশবান্ধব ও সবুজ রাখা সবার দায়িত্ব। এজন্য শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণমূলক কর্মসূচি পরিচালনা করা প্রয়োজন।

কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা জানান, শহীদুল্লাহ হলের বিভিন্ন স্থানে নতুন গাছ লাগানোর ফলে হলের পরিবেশ আরও সুন্দর ও মনোরম হবে। একই সঙ্গে ফলদ ও দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণের ফলে ভবিষ্যতে শিক্ষার্থীরা এর সুফল ভোগ করতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিবেশগত বাস্তবতায় বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। সে লক্ষ্যে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যার বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করা হবে।

তারা আরও জানান, শহীদুল্লাহ হলকে সবুজ ও পরিবেশবান্ধব করে তুলতে ভবিষ্যতেও বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এসব কার্যক্রমের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ক্যাম্পাস গড়ে তোলাই তাদের লক্ষ্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews