রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

বোরহানউদ্দিনে কোস্টগার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ

- / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ২৫ অগাস্ট, ২০২৬
  • মঙ্গলবার, ২৫ অগাস্ট, ২০২৬

মোঃ শরিফ হোসেন | বোরহানউদ্দিন প্রতিনিধি, ভোলা

ভোলার বোরহানউদ্দিনে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

সোমবার (২৪ আগস্ট) রাতে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১ লাখ ৩০ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৩৩ হাজার টাকা।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সালমান বিন শওকত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুদ করা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেটের চালান উদ্ধার করা হয়।

অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আনোয়ার পালিয়ে যান বলে জানানো হয়েছে। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান শেষে জব্দ করা ১ লাখ ৩০ হাজার ৮০০ শলাকা সিগারেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাসপাতালের পূর্ব পাশের এলাকায় আনোয়ার নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিদেশি সিগারেট মজুদ করে বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। শুল্ক ফাঁকি দিয়ে কম দামে সংগ্রহ করা এসব সিগারেট পরে বেশি দামে বাজারজাত করা হতো বলেও স্থানীয়দের দাবি।

তবে এসব অভিযোগের বিষয়ে আনোয়ারের বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কল রিসিভ করে ব্যস্ততার কথা জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

স্থানীয়রা বলছেন, অবৈধ বিদেশি সিগারেটের সরবরাহের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ ধরনের অবৈধ মজুদ ও বাজারজাত বন্ধে আরও কঠোর নজরদারি ও অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

কোস্টগার্ড দক্ষিণ জোন জানিয়েছে, চোরাচালান, শুল্ক ফাঁকি এবং অবৈধ পণ্য মজুদ ও বাজারজাতকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews