রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

জয়পুরহাটে ৮ লাখ টাকা ব্যয়ে সিসি ঢালাই রাস্তার কাজ শুরু

- / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
  • বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬

আব্দুল কাদের।। জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আয়মারসুলপুর ইউনিয়নের বুধইল গ্রামে সিসি ঢালাই রাস্তার নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে কাজটির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে জেলা পরিষদের বাস্তবায়নে প্রকল্পটির জন্য ৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। প্রকল্পের আওতায় বুধইল গ্রামের মীর কাশেমের বাড়ির সাঁকো থেকে ক্লাব ঘর পর্যন্ত এবং ক্লাব ঘর থেকে নদীর অভিমুখে সিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা কৃষক দলের সদস্যসচিব মনজুরের মওলা পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটির নির্মাণকাজ শেষ হলে এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ কমবে এবং যোগাযোগব্যবস্থার উন্নতি হবে।

উদ্বোধন শেষে এলাকার সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews