রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী ইজিবাইকচালক ফরিদ মন্ডল হত্যার মূল পরিকল্পনাকারী সাগর গ্রেপ্তার

- / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
  • বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬

আব্দুল কাদের ।। জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজের পাঁচ দিন পর আখক্ষেত থেকে বুদ্ধিপ্রতিবন্ধী ইজিবাইকচালক ফরিদ হোসেন (৪১)-এর কঙ্কাল উদ্ধারের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় নওগাঁর আত্রাই এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করা হয়। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এর আগে সোমবার জয়পুরহাট সদর উপজেলার পাকার মাথা এলাকার একটি গ্যারেজ থেকে ফরিদের ইজিবাইক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের জিতারপুর মোড়ের একটি আখক্ষেত থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়। সঙ্গে থাকা পোশাক দেখে পরিবারের সদস্যরা কঙ্কালটি ফরিদ হোসেনের বলে শনাক্ত করেন। তবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, গত ২০ আগস্ট সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি ফরিদ। পাঁচ দিন নিখোঁজ থাকার পর তার এমন করুণ পরিণতিতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর দ্রুততম সময়ে হত্যার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামিকে গ্রেপ্তার করায় ক্ষেতলাল থানার ওসি, তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

একজন অসহায় মানুষের এমন নির্মম মৃত্যুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

 

আল্লাহ মরহুম ফরিদ হোসেনকে ক্ষমা করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

#Joypurhat

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews