রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

পাঁচবিবিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
  • বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬

জয়পুরহাট প্রতিনিধি:আব্দুল কাদের।। 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের এজিএম (কম) তিতাস হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন, আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তৌহিদ এবং পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস।

এ ছাড়া কড়িয়া ও আটাপাড়া বিওপির ক্যাম্প কমান্ডারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews