ছালেহ আহমদ।। বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের উদয়পুর দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে প্রণোদনামূলক বৃত্তি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১০টায় মাদরাসার হলরুমে প্রবাসীদের উদ্যোগে এ বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন উদয়পুর দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আব্দুল মুকিত, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ এবং উদয়পুর দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা শাহিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উদয়পুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজুর রহমান, উদয়পুর গ্রামের মুরব্বি ও সাবেক মেম্বার মাসুক মিয়া, প্রবাসী ফটিক মিয়া চৌধুরী, মাদরাসার অফিস সহকারী খছরু মিয়া, আনোয়ার হুসাইন, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে প্রবাসীদের এ উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান