রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে মাসিক সভা ও নবাগত ইন্টার্নদের বরণ

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
  • বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬

আহসান হাবীব মানিক,সিরাজগঞ্জ প্রতিনিধি।।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে মাসিক পর্যালোচনা সভা, নবাগত ইন্টার্ন ডিএমএফ শিক্ষার্থীদের বরণ এবং ইন্টার্নশিপ সম্পন্নকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) মেডিসিন ওয়ার্ডে এ সভা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সদ্য যোগদান করা ইন্টার্ন ডিএমএফ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে ইন্টার্নশিপ সম্পন্নকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেফ্রোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. ইকবাল হাসান, মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. হিমাদ্রী শেখর ও ডা. মিতুল ভৌমিক।

এ ছাড়া ওয়ার্ডে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা, আমজাদ হোসেনসহ অন্যান্য চিকিৎসক ও নবাগত ইন্টার্ন ডিএমএফ শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবাগত ইন্টার্ন ডিএমএফ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। পরে অতিথিরা নবীন ইন্টার্নদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে রোগীদের সেবা দেওয়ার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। একই সঙ্গে কর্মজীবনের শুরুতেই তাদের সার্বিক কাজে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সভায় মেডিসিন ওয়ার্ডের মাসিক কার্যক্রম পর্যালোচনা, ওয়ার্ডের শৃঙ্খলা বজায় রাখা, রোগীদের সেবার মান আরও উন্নত করা এবং সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews