রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে কোম্পানীগঞ্জে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার মুবারক র‍্যালি

- / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
  • শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬

আল আমিন সুমন আহমদ।। সিলেট প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে মুবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) বাদ যোহর আয়োজিত এ মুবারক র‍্যালিতে সংগঠন দুটির নেতাকর্মী, আলেম-ওলামা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরবর্তী আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় আনজুমানে আল ইসলাহ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুস্তাক আহমদের সভাপতিত্বে এবং তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু সুফিয়ান রুহেল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ জায়দুর রহমান।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সা.-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও উম্মতের প্রতি তাঁর অসীম ভালোবাসার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, রাসুলুল্লাহ সা.-এর জীবন ও আদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক চৌধুরী, থানা সদর হেমায়াতুল ইসলাম দাখিল মাদরাসার সুপার মাওলানা সাইদুল ইসলাম, তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ মাহদী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুর হোসেন চৌধুরী, সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদ নুমান, কোম্পানীগঞ্জ উপজেলা আল ইসলাহর সাবেক সভাপতি মাওলানা রহমত উল্লাহ, থানা সদর হেমায়াতুল ইসলাম দাখিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি কালা মিয়া, থানা সদর কেন্দ্রীয় মসজিদের সেক্রেটারি মো. আব্দুল আলী, ক্যাশিয়ার নুরুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমিন, কোম্পানীগঞ্জ উপজেলা আল ইসলাহর সহ-সভাপতি বিলাল আহমদ, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন আলাল, লতিফিয়া ক্বারী সোসাইটি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবির আহমদ বুলবুল এবং কোম্পানীগঞ্জ উপজেলা আল ইসলাহর প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আশরাফ উদ্দিন ও আতিক আহমদ, সহ-সাধারণ সম্পাদক লোকমান হুসেন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল মুমিন, সহ-প্রচার সম্পাদক আব্দুল হামিদ, রুহুল আমিন, সজিব আহমদ, অর্থ সম্পাদক সোলেমান আহমদ, অফিস সম্পাদক শাহরিয়ার আহমদ জামিল, সহ-অফিস সম্পাদক নিজাম উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক পারবেছ আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক ফারহান আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ সা.-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করে তাঁর আদর্শ নিজেদের ব্যক্তিজীবন ও সমাজে বাস্তবায়নের আহ্বান জানানো হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews