রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

কালাইয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী সারের কোনো সংকট নেই পর্যাপ্ত সার মজুদ রয়েছ

- / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
  • শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

সার বিতরণ নিয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে তবে এখানে সারের কোনো সংকট নেই; পর্যাপ্ত সার মজুদ রয়েছে। সার বিতরণ ব্যবস্থাকে আরও উন্নত ও সুশৃঙ্খল করার জন্য জেলা প্রশাসন ও ডিজি এগ্রিকালচারসহ সংশ্লিষ্টরা বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। সেই কর্মপরিকল্পনা অনুযায়ী সার বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করছেন বলে জানান জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

 

শুক্রবার সকাল ১০ টায় কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী (এম.পি).র সাথে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার কর্মকর্তাগণের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, ইতোমধ্যে সরকার সার উত্তোলন ও বিতরণের বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে। নতুন নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্টরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। কিছু কিছু ক্ষেত্রে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি কিছু অসাধু ডিলার সঠিক সময়ে সার উত্তোলন করেননি কিংবা সময়মতো সার বাজারে না আনার কারণেও কোথাও কোথাও দামের কিছুটা বৃদ্ধি পেয়েছিল। তবে বর্তমানে সার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অন্যান্য সারের মধ্যে ইউরিয়া সারের ব্যবহার এখন তুলনামূলকভাবে কম। অন্যদিকে আলু চাষের মৌসুমকে সামনে রেখে অনেক কৃষক অতিরিক্ত পরিমাণে সার সংগ্রহের চেষ্টা করছেন। এ কারণে কিছু কিছু সারের চাহিদা ও দাম সাময়িকভাবে বেড়েছিল। বিষয়গুলো ইতোমধ্যে পর্যালোচনা করা হয়েছে। এখানে পর্যাপ্ত সার বরাদ্দ রয়েছে। স্বাভাবিক বরাদ্দের বাইরেও সরকার অতিরিক্ত চার হাজার মেট্রিক টন সার বরাদ্দ দিয়েছে। ইউরিয়া ও নন-ইউরিয়া কোনো ধরনের সারেরই ঘাটতি নেই। সার বিতরণ ব্যবস্থা সঠিকভাবে পরিচালনার জন্য যেসব কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে। আমরা আশা করছি, কৃষকরা নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার পাবেন। কোথাও কেউ অনিয়ম বা ব্যর্থতা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী,ক্ষেতলাল উপজেলা কৃষি অফিসার মল্লিকা রানী, আক্কেলপুর উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন , কালাই উপজেলা কৃষি অফিসার হারুনূর রশিদ, এছাড়াও কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকারসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews